বাগেরহাটে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
১৩ মে ২০১৬, ২০:৫০আপডেট : ১৩ মে ২০১৬, ২০:৫০

বাগেরহাট জমি নিয়ে বিরোধের জেরে বাগেরহাটের মোরেলগঞ্জে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় দুই ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার বেলা ৩টার দিকে মোরেলগঞ্জ সদরের আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মহারাজ হাওলাদার (৩০)। তিনি মোরেলগঞ্জ সদরের আদর্শপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পুলিশের খুলনা ট্রেনিং সেন্টারে সিভিল শাখার হিসাব সহকারী পদে চাকরি করতেন।
ঘটনার পর থেকে ঘাতক বড় ভাই মোতালেব হাওলাদার (৫৫) ও হারুণ হাওলাদার (৪৫) পলাতক রয়েছেন।
থানার ওসি মো. রাশেদুল আলম ও মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এনামুল হক মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নিহত মহরাজের স্ত্রী সোহেলী বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, বসতবাড়ির জমি নিয়ে বিরোধের কারণে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে আজ দুপুরে মোতালেব ও হারুণ মিলে মহারাজকে পিটিয়ে মাটিতে ফেলে দেন। একপর্যায়ে ঘাড়ে ইট দিয়ে আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলেন মহারাজ। ওই অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

মহারাজের স্ত্রী সন্তান সম্ভবা। এছাড়া তিন বছর ও দেড় বছর বয়সী তাদের আরও দুটি সন্তান রয়েছে।

পুলিশ নিহত মহারাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন:

সাদুল্লাপুরে গ্রেফতারের আতঙ্কে ৩ গ্রাম পুরুষশূন্য

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম