জলাবদ্ধতা নিরসনে অচিরেই অভিযানে নামছে কেসিসি

খুলনা প্রতিনিধি
১৬ মে ২০১৬, ০৯:০৪আপডেট : ১৬ মে ২০১৬, ০৯:০৫

খুলনা সিটি করপোরেশন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) অবৈধভাবে খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য কমিটি গঠন করেছে। সিটি করপোরেশনের অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগরীর জলাবদ্ধতা নিরসনে কেসিসি অচিরেই খাল দখলকারীদের উচ্ছেদ অভিযানে নামবে।

২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপুকে আহ্বায়ক ও কেসিসির এস্টেট অফিসার মো. নুরুজ্জামান তালুকদারকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: অধিকাংশ জঙ্গি হামলার কূলকিনারা পাচ্ছে না পুলিশ

গত ১১ মে কেসিসির ভারপ্রাপ্ত সিটি মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। কেসিসির ভেতরে ও বাইরের ৩৪টি খালের ওপর অবৈধভাবে নির্মিত বাধ ও স্থাপনা অপসারণের দায়িত্ব ওই কমিটিকে দেওয়া হয়। ওই কমিটি খুলনা মহানগরীসহ এর পার্শ্ববর্তী এলাকার জলাবদ্ধতা নিরসনে সরেজমিন তদারকি ও ওই সব স্থাপনা অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

গঠিত কমিটির সদস্য সচিব কেসিসির এস্টেট অফিসার মো. নুরুজ্জামান তালুকদার বলেন, আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসী যাতে জলাবদ্ধতার শিকার না হয়, সেজন্য কেসিসি আগেভাগেই খাল দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই কমিটি গঠন করা হয়েছে। আগামী সপ্তাহে আমরা অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছি।

 

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম