খুলনায় জেল সুপারের বাসভবনে বোমা হামলায় মামলা, ৩ বিএনপিকর্মী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৬ মে ২০১৬, ২১:৫৮আপডেট : ১৬ মে ২০১৬, ২১:৫৯

গ্রেফতারের প্রতীকী ছবি খুলনা জেল সুপারের বাসভবন সংলগ্ন রাস্তায় বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ছাত্রদলের নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
এদিকে পটকা বিস্ফোরণকে বোমা বিস্ফোরণের ঘটনা বানিয়ে ছাত্রদল নেতাসহ ৩ জনকে গ্রেফতার ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে পুলিশের অভিযান চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, স্বাভাবিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক দল হিসেবে বিএনপি বোমা তৈরি ও বোমা মারার মতো গর্হিত কাজের সঙ্গে কখনোই সম্পৃক্ত ছিল না। আর জেল সুপার কিংবা পুলিশ অথবা প্রশাসনের কোনও অংশই বিএনপির প্রতিপক্ষ নয়। কিন্তু, জেল সুপারের বাসার কাছে পটকা বিস্ফোরণের ঘটনার সঙ্গে কোনও প্রকার তদন্ত ছাড়াই জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েদ, রেলে কর্মরত শ্রমিক নেতা সোহেল ও বিএনপি অফিসের দায়িত্বে থাকা পিওন বিকুকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও সারারাত ধরে শহরের বিভিন্ন মহল্লায় বিএনপির নেতাকর্মীদের বাসা-বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিবৃতিতে এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতার হওয়াদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু, মহানগর কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, অ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু প্রমুখ।

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম