এবার কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
২০ মে ২০১৬, ১১:১৪আপডেট : ২০ মে ২০১৬, ২১:০৭

কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যার ঘটনাস্থল এবার কুষ্টিয়া সদরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের বটতল শিশির মাঠ এলাকায় তাকে হত্যা হরা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। চিকিৎসকের নাম সানোয়ার হোসেন(৩৫)। এছাড়া এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন সহকারী অধ্যাপক সাইফুজ্জামান গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে বলে জানা গেছে। নিহত সানোয়ার হোসেন কুষ্টিয়া শহরের পুর্ব মজমপুর এলাকার মৃত মীর বজলুর রহমানের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কারা ও কেন এই হামলা চালিয়েছে সে বিষয়েও তিনি কোনও ধারণা দিতে পারেননি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার পলয় চিশিম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সানোয়ার হোসেন ও সাইফুজ্জামান মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। তারা শহরের অদূরে বিআরবি ক্যাবল কারখানার পাশে বটতৈল বাজার সংলগ্ন শিশির মাঠ এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চিকিৎসক সানোয়ার রহমানের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। এসময় সাইফুজ্জামানকে আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসকরা বলেন, ইবি শিক্ষক সাইফুজ্জামানের জন্য চার সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইবির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।

/এএইচ/
আরও খবর পড়ুন-
কুষ্টিয়া কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র নিহত






সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি