কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে নাঈম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কবুরহাট সংলগ্ন সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- একই মাদ্রাসার ছাত্র হাফিজ (১৩)। আহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন-
এবার কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
/এফএস/








