রোয়ানুর প্রভাবে পানি বেড়ে শরণখোলার ভেড়িবাঁধে ভাঙন

বাগেরহাট প্রতিনিধি
২১ মে ২০১৬, ২০:৪৪আপডেট : ২১ মে ২০১৬, ২০:৪৪

বাগেরহাট বাগেরহাটে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে শরণখোলার নদীতে স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে ৩৫/১ পোল্ডারের ভেড়িবাঁধের বেশ কয়েকটি অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভেড়িবাঁধের বাইরে বসবাসকারী খোন্তাকাটা, রায়েন্দা ও সাউখালী ইউনিয়নের প্রায় ৩ তিন হাজার বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ইউনিয়নের উত্তর সাউথখালী ও বগী এলাকার ভেড়িবাঁধের তিনটি পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। যেকোনও সময় তা সম্পূর্ণ বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।ভেড়িবাঁধের বাইরে বসবাসকারী সব মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:
দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত রোয়ানু

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম