রৌমারী সীমান্তে বাংলাদেশ-ভারত অমীমাংসিত ভূমি পরিদর্শন

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ মে ২০১৬, ১৭:৪৭আপডেট : ২৬ মে ২০১৬, ১৭:৫০

কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাংলাদেশ ও ভারত সীমান্তের অমীমাংসিত ভূমি পরিদর্শন করেছেন দুইদেশের ভূমি মন্ত্রণালয়ের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়াইবাড়ি সীমান্ত এলাকার ভূমি পরিদর্শন করে দলটি ।
বাংলাদেশের পক্ষে ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সহকারী সচিব (সার্ভেয়ার) আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন শ্রী বরুণ ভুঁইয়া। এ সময় পরিদর্শন দলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সার্ভেয়ার) ইন্দ্রজিৎ দাস, খিতুবন কনার ও ট্রাভার সার্ভেয়ার সুরেন সাইকা।
সীমান্ত পবিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সহকারী সচিব আনোয়ার হোসেন জানান, দু’দেশের সীমান্তের  অমীমাংসিত ভূমি জরিপ ও আন্তর্জাতিক মেইন পিলারের সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করার জন্য আমরা এসেছি। আশা করছি এই কাজ শেষ করতে পারলে দুই দেশের  অমীমাংসিত ভূমি সমস্যার সমাধান সহজ হবে।

 আরও পড়ুন: শার্শায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম