বাগেরহাটের মোরেলগঞ্জে সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগে ১১৪নং এসপি বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার ১০দিন পর বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
বৃহস্পতিবার দুপুরে তার সাময়িক বরখাস্তের চিঠি মোরেলগঞ্জ শিক্ষা অফিসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।
তিনি জানান, খুলনা বিভাগীয় উপ-পরিচালকের দফতর থেকে ইসমাইল হোসেনকে সাময়িক বরখাস্তের অফিসিয়াল আদেশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১৬ মে প্রধান শিক্ষক ইসমাইল এক শিক্ষিকার শ্লীলতাহানি করেন। ওই ঘটনার পর এলকাবাসী ইসমাইলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এরপর ১৯ মে এই ঘটনার তদন্ত চলাকালে তদন্তকারী কর্মকর্তাদের সামনে অভিযোগকারী শিক্ষিকাকে দ্বিতীয় দফায় লাঞ্ছিত করে প্রধান শিক্ষকের লোকজন।
উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান আরও জানান, এ ঘটনায় শিগগিরিই একটি মামলা দায়ের করা হবে।
আরও পড়ুন: ‘ভোট না পেয়ে’ ৬ পরিবারের বাড়ির রাস্তা বন্ধ করলেন আ. লীগ নেতা
/এনএস/এইচকে/আপ-এআর/








