
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিলে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মনোহর মণ্ডল (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের মাদিয়া বিলে এ ঘটনা ঘটে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিলে পুলিশ জানায়, শুক্রবার সকালে বিলে গরু আনতে যান মনোহর মণ্ডল। এসময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
/এসটি/








