শৈলকুপায় নৌকা সমর্থকদের হামলায় সাংবাদিক আহত, ক্ষমা চাইলেন চেয়ারম্যান

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ মে ২০১৬, ০২:২৮আপডেট : ৩০ মে ২০১৬, ০২:৩৬

ইউপি নির্বাচন ২০১৬ ঝিনাইদহের শৈলকুপায় নিত্যানন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মফিজ উদ্দিনের কর্মী ও সমর্থকদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক মনিরুজ্জামান সুমনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্র জানান, আওয়ামী লীগ প্রার্থী মফিজ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেনের সমর্থকরা শনিবার সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করেন। খবর পেয়ে সেখানে শৈলকুপা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি ও জেটিভি’র জেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান সুমন ঘটনাস্থলে পৌঁছান।

এসময় এই সাংবাদিকের ওপর হামলায় উস্কানি দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিন। তখন ওই প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক সুমনের ওপর হামলা করেন। এসময় তিনি আত্মরক্ষার্থে দৌড়ে পুলিশের গাড়িতে উঠে পড়েন। পরে পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। দৌড়ানোর সময় সাংবাদিক সুমন পড়ে গিয়ে আহত হন।

আহত সাংবাদিক সুমন জানান, আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিন সাংবাদিক দেখে হঠাৎ করেই ‘ধর্ ধর্’ বলে চিৎকার করলে তার সমর্থকরা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হন।

নিত্যানন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে অনুতপ্ত হন এবং কর্মী-সমর্থকদের পক্ষ থেকে ভুল স্বীকার করে ক্ষমা চান।

এই ঘটনায় শনিবার রাতে শৈলকুপা প্রেসক্লাবে জরুরি বৈঠকের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে লাঞ্ছিত ও হামলায় বিস্ময় প্রকাশ করেছে সংবাদকর্মীরা। সংবাদকর্মীদের নিরাপত্তাসহ সব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম।

আরও পড়ুন: নির্বাচনি সহিংসতার শিকার ঘোড়া!

/জেবি/টিএন/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের