চুয়াডাঙ্গায় আ. লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ২০:৪৪আপডেট : ০৬ জুন ২০১৬, ২০:৪৭

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিওরবিলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম (৪৫) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৩ টার দিকে তিওরবিলা গাজিরপাড়া মাঠের পাটক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার তিওরবিলা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত লুৎফর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্লিনিক ব্যবসায়ী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নজরুল ইসলাম ঝিনাইদহ হরিণাকুণ্ডু বাজারের  নিজস্ব ক্লিনিক থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে তিওরবিলা গাজিরপাড়া মাঠের কাছে এসে পৌঁছুলে ৬/৭ জন দুর্বৃত্ত তার মোটরসাইকেল গতিরোধ করে হত্যার পর পাট ক্ষেতে হত্যা ফেলে রেখে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান। আলমডাঙ্গা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আলমডাঙ্গা থানার ওসি শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায় নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। হত্যাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: নীলফামারীর সরকারি হাসপাতালগুলোয় স্যালাইন সংকট, বিপাকে রোগীরা

/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম