যানজট নিরসনে খুলনায় চালু হলো ডাবল ডেকার বাস

খুলনা প্রতিনিধি
১০ জুন ২০১৬, ১৭:৪২আপডেট : ১০ জুন ২০১৬, ১৭:৪৯

খুলনা পরীক্ষামূলকভাবে খুলনা মহানগরীতে পাঁচটি দোতলা বাস (ডাবল ডেকার) চালু করেছে খুলনা জেলা প্রশাসন। গণপরিবহন সংকট নিরসনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এসব বাস।
খুলনা জেলা প্রশাসক মো. নাজমুল আহসান বলেন, নগরীর ইজিবাইক সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ইতোমধ্যে বৈঠক করে নগরীতে ইজিবাইকের সংখ্যা পাঁচ হাজারে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ইজিবাইক কমিয়ে দেওয়া হলে যাত্রীরা চলাচল করবে কিভাবে- এই ধারণা থেকেই খুলনায় কিছু দোতলা বাস দেওয়ার জন্য বিআরটিসিকে চিঠি লেখা হয়। গণপরিবহন সমস্যার সমাধানে বিআরটিসির পক্ষ থেকে পাঁচটি ডাবল ডেকার বাস দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে পিটিআই, রয়্যাল মোড়, ফেরিঘাট মোড়, পাওয়ার হাউজ মোড়, জোড়াগেট, বয়রা, দৌলতপুর, ফুলবাড়িগেট হয়ে ফুলতলা পর্যন্ত এই বাস চলবে। এরপর যাত্রীদের কাছ থেকে সাড়া পাওয়া গেলে নগরীর ভেতরে অন্যান্য রুটেও এই বাস চালু করা হবে।

স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ অন্যদের উপস্থিতিতে বাস উদ্বোধন করা হয়।

আরও পড়তে পারেন: বায়োমেট্রিক স্মার্টফোন আনলো সিম্ফনি

/এমও/এইচকে/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের