ঝিনাইদহ জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চাপড়ী গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ নাজমুল গাজী (২০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে তাকে আটক করা হয়। নাজমুল গাজী সদর উপজেলার ইস্তেকাপুর গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওই গ্রামে নাজমুল নামে এক সন্ত্রাসী অস্ত্র ও গুলিসহ অবস্থান করছেন। এমন খবরে অভিযান চালিয়ে তাকে চাপড়ী গ্রাম থেকে আটক করা হয়। সেসময় তার কাছে থাকা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: আ.লীগের দুইপক্ষের গোলাগুলিতে কিশোর নিহত, আটক ৩
/এআর/টিএন/








