বাগেরহাট সদর ও চিতলামারী উপজেলায় কালবৈশাখী ঝড়ের আঘাতে দেড় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার ভোরে আকস্মিক কালবৈশাখী ঝড়ের আঘাতে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও কলাতলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের দোকানপাট এবং কাঁচা ও আধাপাকা ঘড়বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে গাছপালা উপড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ায় চিতলমারীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
একই সময়ে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া বাজারে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, দোকান ঘর ও গাছপালা উপড়ে যায়।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ জানান, কালবৈশাখী ঝড়ে চিতলমারী সদর ও কলাতলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে দেড়শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় আহত প্রতিবন্ধী ব্যবসায়ীর মৃত্যু
/টিএন/আপ-এআর/








