বাগেরহাটে পৃথক ঘটনায় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি
১৪ জুন ২০১৬, ১৯:৫৫আপডেট : ১৪ জুন ২০১৬, ১৯:৫৫

বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তালুকদার আলী আক্কাস বুলুকে (৫০) গুলি করে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ভূমি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

তালুকদার আলী আক্কাস বুলু মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন জানান, সকাল ৮টার দিকে বাড়ি থেকে মোরেলগঞ্জ উপজেলা সদরে যাওয়ার পথে চিংড়াখালী ভূমি অফিসের সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫/৬ জন সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান তালুকদার আলী আক্কাস বুলুর ওপর হামলা চালায়। সন্ত্রাসী দলটি প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তার দুই পায়ে গুলি করে চলে যায়।

চেয়ারম্যানের বড় ভাই তালুকদার আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, আমার ভাই এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। এবার আমার ভাইকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় দলের একটি পক্ষ তা মেনে নিতে পারেনি। জীবননাশের হুমকি দেওয়ায় এলাকা ছেড়ে তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি চেয়ারম্যান হিসেবে শপথ নিয়ে এলাকায় ফেরেন। তারা হত্যার উদ্দেশ্যে আমার ভাইকে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, স্থানীয় বিরোধের জের ধরে প্রতিপক্ষরা চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার উত্তর চিংড়াখালী গ্রামে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলতাফ সরদারকে (৫৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত বিএনপি নেতার ভাই আক্কাস সরদার অভিযোগ করে বলেন, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তুচ্ছ ঘটনা নিয়ে আমার ভাইয়ের সঙ্গে আরিফ সরদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষুব্দ হয়ে ধারালো অস্ত্র দিয়ে ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

ওসি রাশেদুল আলম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দূর সম্পর্কের ভাতিজা আরিফ সরদার চাচা আলতাফ সরদারকে কুপিয়ে জখম করেছে। অভিযোগ করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

আরও পড়ুন:

মা-মেয়েকে গণধর্ষণের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে বহিষ্কার

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম