
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত সাংবাদিক মোজাম্মেল শিশিরসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল জেলার ৩ উপজেলায় সাড়াশি অভিযান চালিয়। এসময় চেক জালিয়াতি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক মোজাম্মেল শিশির (৪০) সহ ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
দামুড়হুদা থানার ওসি লিয়াকত আলী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চেক জালিয়াতি, নারী নির্যাতনসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।
/এসটি/








