যশোরের চৌগাছায় মমিনুর রহমান (৪০) ও ইমরান হোসেন (২৫) নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বেশ কয়েকটি মামলা রয়েছে। চৌগাছা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে চৌগাছা শহর থেকে তাদের আটক করেন।
আটক মমিনুর রহমান ওরফে মমিন চৌগাছা পৌরসদরের কুঠিবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে এবং ইমরান হোসেন উপজেলার মন্মথপুর গ্রামের রুহুল আমীন পানুর ছেলে।
চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে হত্যা মামলার পালাতক আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে।
তিনি জানান, আটক মমিনুরের বিরুদ্ধে চৌগাছা থানায় ৪টি হত্যা মামলাসহ চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৪টি এবং ইমরানের নামে একটি হত্যা মামলাসহ চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৭টি মামলা রয়েছে।
/জেবি/টিএন/
আপ: এইচকে
আরও পড়ুন: বোমা বিস্ফোরণের আগে টেবিল চাপড়ানো ব্যক্তিকেই সন্দেহ শামীম ওসমানের








