জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে যবিপ্রবির দুই ছাত্র আটক

যশোর প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ২২:০৪আপডেট : ১৯ জুন ২০১৬, ২২:০৬

আটক শিবির ও জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-যবিপ্রবির দুই ছাত্রকে আটক করেছে পুলিশ।
তারা হচ্ছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র আবির আহম্মেদ (২৫) ও শাহিনুর রহমান (২৫)। তাদের ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে যবিপ্রবির ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।
যশোর সাজিয়ালী পুলিশ ক্যাম্পের আইসি এসআই কবির হোসেন জানান, যবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দুই ছাত্র আবির আহম্মেদ ও শাহিনুর রহমান শিবিরের সক্রিয় সদস্য। এছাড়া তাদের বিরুদ্ধে জঙ্গি কানেকশন রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে যবিপ্রবির ছাত্রলীগ কর্মীরা তাদের পাকড়াও করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে আটক আবির আহম্মেদ ও শাহিনুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে জানান, তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। আর জঙ্গি সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না।

তারা জানান, যবিপ্রবির ছাত্রলীগ কর্মীরা বিনা কারণে তাদের মারধর করে। এসময় তারা ‘শিবির করি ও জঙ্গি কানেকশন আছে’ এমন কথা সাদা কাগজে লিখে দিতে বাধ্য করে।

আরও পড়ুন: ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম