গুপ্তহত্যা ও জঙ্গিপনা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে

চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২০ জুন ২০১৬, ০৫:১২আপডেট : ২০ জুন ২০১৬, ০৫:১৬

মুক্তিযোদ্ধা ইউনিট চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে দেশব্যাপী গুপ্তহত্যা, জঙ্গী তৎপরতা বৃদ্ধিসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রবিবার বিকালে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলার চারটি উপজেলার কয়েকশ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, উগ্র মৌলবাদী গোষ্ঠী জামায়াতে ইসলামীর ইন্ধনেই দেশব্যাপী গুপ্তহত্যা চালানো হচ্ছে এবং তাদের টার্গেট দেশকে একটি তালেবানি রাষ্ট্র হিসেবে প্রমাণিত করা। আর এ কারণেই মুক্তবুদ্ধি চর্চাকারীসহ সংখ্যালঘুদের উপর পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা চালানো হচ্ছে।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ থেকে এসব গুপ্তহত্যা বন্ধসহ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত বন্ধ করা না হলে উগ্রমৌলবাদী চক্রের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি উচ্চারণ করেন মুক্তিযোদ্ধারা। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আবু হোসেন, ডেপুটি কমান্ডার মোস্তাফা খাঁন, সদর উপজেলা কমান্ডার আশু বাঙ্গালী ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জোয়ার্দ্দার প্রমুখ।

/এইচকে/

আরও পড়ুন: জঙ্গিবিরোধী ফতোয়া: ধর্মভিত্তিক দলে মিশ্র প্রতিক্রিয়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম