কুষ্টিয়া মহাসড়কে শ্যালো ইঞ্জিনের গাড়ি, বাড়ছে দুর্ঘটনা

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
২০ জুন ২০১৬, ২১:২৬আপডেট : ২০ জুন ২০১৬, ২১:৫১

কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান নসিমন, করিমন, আগলামন ও আলমসাধুর বেপরোয়া চলাচল বেড়েই চলেছে। ফলে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা এখন নিয়মিত বিষয়। অবৈধ এসব যান চালকদের নেই কোনও প্রশিক্ষণ, নেই ট্রাফিক আইন সম্পর্কে ন্যূনতম ধারণা। হরহামেশা ঘটা এসব দুর্ঘটনার পেছনে এ বিষয়গুলো দায়ী বলেই মনে করা হচ্ছে। কুষ্টিয়া মহাসড়কে শ্যালো ইঞ্জিনের গাড়ি, বাড়ছে দুর্ঘটনা

গ্রামাঞ্চলের সড়কে যানগুলোর চলাচলের কথা থাকলেও এসব চলে আসছে মহাসড়কে। মহাসড়কে এসব যানবাহন চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। এরপরও নসিমন, করিমন, আলমসাধুসহ অবৈধ যানবাহনের চালকরা তা মানছেন না।

সর্বশেষ ১৩ জুন সোমবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ভাদালিয়া বাজারের কাছে ট্রাকের সঙ্গে নসিমনের সংঘর্ষে ৫ নারী শ্রমিক নিহত হন। এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ভাদালিয়া ও স্বস্তিপুর এলাকায় নসিমন ও করিমন তৈরির কারখানা গড়ে উঠেছে। ভাদালিয়া বাজার এলাকায় নসিমন ও করিমন তৈরির কারখানার সংখ্যা প্রায় অর্ধশত। এসব কারখানা থেকে প্রতিদিন প্রায় শ’খানেক যানবাহন বিক্রি হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানান। দেশের প্রায় ৬০টি জেলা থেকে লোকজন এসে এসব যান কেনেন। স্থানীয় পরিসংখ্যান অনুযায়ী মহাসড়কসহ ছয়টি উপজেলার পাকা ও কাঁচা রাস্তায় ১৫ হাজারেরও বেশি নসিমন ও করিমন চলাচল করছে।

মহাসড়কে এসব যানের মালিক ও চালকদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে পুলিশ ও বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়ার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইমরান হোসেন বলেন, এসব শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন শহরের মধ্যে প্রবেশ করলেই তাদের আটক করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়। পরে তাদের ব্যাংক চালানের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এর বাইরে আমরা কোনও অতিরিক্ত টাকা নিই না।

স্থানীয় গ্রামবাংলা কৃষি অটোভ্যান মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, নসিমন চালকরা কোনও টাকা-পয়সা দেয় কিনা আমার জানা নেই। তবে আমরা কোনও টাকা-পয়সা কাউকে দিই না।

বিআরটিএ কুষ্টিয়া অঞ্চলের পরিদর্শক মো. মুসা বলেন, শ্যালো ইঞ্জিন চালিত নসিমন, করিমন, আগলামন ও ভটভটি তো অবৈধ যানবাহন। এসব যানের চালকের কোনও ঠিক-ঠিকানা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, রেজিস্ট্রেশন নম্বার না থাকায় দুর্ঘটনার পর তাদের আর পাওয়া যায় না।

উল্লেখ্য, ১৯৯০ সালের দিকে প্রথমে কুষ্টিয়ায় শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি এসব যান রাস্তায় নামে। কুষ্টিয়ার ভাদালিয়া বাজারে একটি নসিমন তৈরির কারখানা গড়ে তোলেন আব্দুর রশিদ নামে একজন বাইসাইকেল নির্মাতা। এরপর ভালো বাজার পেয়ে যায় তার তৈরি এই যন্ত্রযান। দিনের সঙ্গে তাল মিলিয়ে গাড়ির চাহিদাও বাড়তে থাকে। বর্তমানে শ্যালো ইঞ্জিন দিয়ে ব্যাটারি চালিত ইজিবাইকের আদলে নতুন এক ধরনের যান তৈরি হচ্ছে। এছাড়া স্থানীয় গ্যারেজে তৈরি হচ্ছে ইঞ্জিনচালিত ট্রাক। বাজার থেকে লোহালক্কড় কিনে তৈরি করা হচ্ছে চেসিস। তার ওপর শ্যালো ইঞ্জিন বসিয়ে বডি তৈরি করে রাস্তায় নামানো হচ্ছে।

এসব বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নুরে আলম সিদ্দিক বলেন, আমরা হাইওয়ে থেকে প্রতিনিয়ত অবৈধ যানবাহন আটক করছি। সড়কে যেন আর এই অবৈধ নসিমন, করিমন, আগলামন চলাচল করতে না পারে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: যশোরে কারাগার থেকে বেরোনোর পরপরই সন্ত্রাসীকে গুলি করে হত্যা

/জেবি/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান