যশোরের বেনাপোল শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করা হয়েছে। এসময় পার্টির সদস্যদের হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা মাঠে ও বেনাপোল পোর্টথানার ভেতরে এ অনুষ্ঠানের আয়াজন করা হয়।
শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে ভিলেজ ডিফেন্স পার্টি উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির ও পুলিশ সুপার আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ও শার্শা থানার ওসি মনিরুল ইসলাম। অনুষ্ঠানে শার্শার প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
/এআর/








