কুষ্টিয়ায় পৃথক ঘটনায় দুই যুবক খুন

কুষ্টিয়া প্রতিনিধি
২২ জুন ২০১৬, ২০:৩১আপডেট : ২২ জুন ২০১৬, ২০:৩৩

কুষ্টিয়া কুষ্টিয়ায় পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছে, যার এক ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার আড়ুয়াপাড়ার ও দৌলতপুর উপজেলার দরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আড়ুয়াপাড়ার আলমগীর হোসেন আলমের ছেলে ইয়াসিন আরাফাত লাল্টু (২২) ও দৌলতপুর উপজেলার দরিপাড়া গ্রামের জানারুল ইসলাম (৩০)। এ ঘটনায় জানারুল ইসলামের দুলাভাই রফিকুল ইসলাম রফিককে (৪০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুরে ধারের টাকা লেনদেন নিয়ে শ্যালক জানারুল ইসলামের সঙ্গে দুলাভাই রফিকের বাকবিতণ্ডার এক পর্যায়ে রফিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে শ্যালক জানারুল ইসলামকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী জানারুল ইসলামকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী রফিককে আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে, পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার রাত পৌনে ১২টায় শহরের আড়ুয়াপাড়ার চেয়ারম্যান মোড়ে প্রতিবেশী লিটনের ছুরিকাঘাতে ইয়াসিন আরাফাত লাল্টু (২২) নামে এক কলেজছাত্র আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লাল্টুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে দৌরতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টাকা লেনদেন সংক্রান্ত তুচ্ছ ঘটনা নিয়ে রফিক তার শ্যালক জানারুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। তাকে আটক করা হয়েছে। জহিরুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: লাউয়াছড়ায় গাছ কাটা নিয়ে অসন্তোষ
/এসএনএইচ/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম