খালেদা জিয়াকে জঙ্গিবাদ ছাড়ার আহ্বান তথ্যমন্ত্রীর

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ জুন ২০১৬, ২১:১৭আপডেট : ২৪ জুন ২০১৬, ২১:২০

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গিবাদ ছাড়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘আপনার ছত্রছায়ায় জঙ্গিবাদের উৎপাদন হচ্ছে। আপনি  জঙ্গিবাদ, গুপ্ত হত্যাকারীদের সাফাই গাইবেন না। তাদের সঙ্গ ত্যাগ করুন।’
শুক্রবার বিকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের সাহায্যে দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এই অভিযানে অপরাধীদের যাচাই-বাছাই করে কারাগারে পাঠানো হচ্ছে। কোনও ভালো মানুষকে আটক বা গ্রেফতার করা হচ্ছে না। খালেদা জিয়ার রহস্যজনক ভূমিকা জঙ্গি দমনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 

তিনি আরও বলেন, ‘বিএনপির সময়ে এ দেশের কৃষি ও বিদ্যুৎখাত অবহেলায় ছিল। খালেদা জিয়া তার সন্তানদের মাধ্যমে লুটপাট করেছিলেন। এসব ধারা পরিবর্তন করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কৃষিখাতে কৃষকদের জন্য ভর্তুকি প্রণোদনাসহ বিনামূল্যে সার-বীজ বিতরণ ও বিদ্যুৎ উৎপাদন করেছেন এবং নারীর ক্ষমতায়নের পাশাপাশি দেশের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।’

এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমানসহ জাসদের নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি মিরপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

/বিটি/এসটি/এইচকে/

আরও পড়ুন: ‘গুপ্তহত্যায় জড়িত বিএনপির মুখোশ শিগগিরই উন্মোচিত হবে’

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম