
সাতক্ষীরায় ছয় হাজার পিস ইয়াবাসহ ইবাদুল ইসলাম (৩০) নামে এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা ইউনিয়নের মাই চম্পার দরগাহ মোড় থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চম্পার দরগাহ মোড়ে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে। এসময় ওই ট্রাকের চালকের বসার স্থানে বিশেষভাবে রাখা ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।
/এসটি/








