সুন্দরবনে বনজীবীদের পাস পারমিটের ওপর জারি করা সাময়িক নিষেধাজ্ঞা প্রায় দুই মাস পর প্রত্যাহার করে নিয়েছে বনবিভাগ। রবিবার থেকে বনজীবীরা বনবিভাগ থেকে পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবে। শনিবার বিকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবনে এক মাসে চার দফা আগুন লাগার কারণে বনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের পাস পারমিট বন্ধ ঘোষণা করা হয়। তবে লাখো বনজীবীর জীবিকার কথা চিন্তা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৭ মার্চ থেকে ২৮ এপ্রিল এক মাসে চার দফা আগুনে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বিভিন্ন এলাকার প্রায় ১৫ একর বনভূমি পুড়ে যায়। এ ঘটনায় বনবিভাগ ২৭ এপ্রিল সুন্দরবন পূর্ব বিভাগ জুড়ে বিশেষ সতর্কতা জারি করে এবং ২৯ এপ্রিল থেকে সাময়িক পাস পারমিট বন্ধ ঘোষণা করে।
আরও পড়ুন:
বাসায় ফিরেছেন এসপি বাবুল আক্তার
/বিটি/








