বেনাপোলে সাত মামলার আসামি আটক

বেনাপোল প্রতিনিধি
২৬ জুন ২০১৬, ০০:৫১আপডেট : ২৬ জুন ২০১৬, ০০:৫১

যশোরযশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় সাত মামলার আসামি ইকবাল হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বেনাপোলের দিঘিরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক, চাঁদাবাজি ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন মামলা রয়েছে।
ইকবাল হোসেন বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ওহাব আলীর ছেলে।
পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে একাধিক মামলার পরওয়ানাভুক্ত এক আসামি এলাকায় ফিরে অবস্থান করছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে বেনাপোলের দিঘিরপাড় গ্রাম থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রায় ৬-৭টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি রয়েছে বলে পুলিশ জানায়।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ইকবালকে শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
/জেবি/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম