সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ জুন ২০১৬, ১২:১৮আপডেট : ২৬ জুন ২০১৬, ১২:১৮

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত সাতক্ষীরার বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুড়ি এলাকায় বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। সহযোগীরা তাকে উদ্ধার করে রবিবার ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনা অস্বীকার করেছে বিএসএফ ।

গুলিবিদ্ধ গরু ব্যবসায়ীর নাম আলমগীর কবীর (৩০)।তিনি সাতক্ষীরা সদরের আলীপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে।

আলমগীরের স্ত্রী আনোয়ারা বেগম জানান, আলমগীর সঙ্গে তার বিয়ে হলেও সপরিবারে তারা থাকেন সদর উপজেলার আলীপুরের বাপের বাড়িতে। শনিবার বিকেলে চারজনকে নিয়ে তার স্বামী বৈকারী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায়। রবিবার ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তার স্বামী গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে বৈকারী বিজিবি ক্যাম্পের সুবেদার হুমায়ুন কবীর জানান, এ ধরনের ঘটনা জানার পর কৈজুড়ি বিজিবি ক্যাম্পে টেলিফোন করা হলে, তারা গুলির ঘটনা অস্বীকার করেছেন।

আরও পড়ুন:
রোজায় ১৮ জেলায় পৌঁছায়নি টিসিবি’র পণ্য, প্রধান বাধা পরিবহন খরচ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম