খুলনায় আলতাফ হত্যা মামলার রায়ে স্ত্রী ও ছেলের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
২৭ জুন ২০১৬, ১৬:৩৫আপডেট : ২৭ জুন ২০১৬, ১৬:৩৮

খুলনায় সরকারি চাকরিজীবী হাজী আলতাফ হোসেনকে গুলি করে হত্যা মামলায় তার স্ত্রী ও ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এস এম সোলায়মান সোমবার এ রায় ঘোষণা করেন। খুলনায় আলতাফ হত্যা মামলার রায়ে স্ত্রী ও ছেলের যাবজ্জীবন

রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত মমতাজ বেগম ও পুত্র মো. মঞ্জুর আরফিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রায়ে তাদেরকে ২০ হাজার জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলার অপর আসামি নিহতে মেয়ে আফরোজা বেগম ওরফে মুক্তিকে খালাস দেওয়া হয়।

এ মামলার বিবরণে জানা গেছে, ২০০১ সালের ২৩ মে দিনগত রাতে আলতাফ হোসেন খুলনার রূপসা উপজেলার দুর্জনীমহল এলাকার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ওই রাতে বাড়িতে নিজ স্ত্রী ও পুত্র কন্যারাও ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ একটি শব্দ হয়। এরপর প্রতিবেশী এগিয়ে এসে আলতাফ হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মোল্লা মোজাফ্ফর হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে ওই বছরের ৩ ডিসেম্বর নিহতের স্ত্রী, পুত্র ও কন্যার নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। খুলনার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতে ২০০২ সালের ১৫ মে এই মামলার চার্জগঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরবর্তীতে মামলাটি বিচার সম্পন্নের জন্য খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। এখানে মামলার শুনানিকালে ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সবশেষে সোমবার বিচারক এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন ও আসামি পক্ষে আব্দুল লতিফ মামলাটি পরিচালনা করেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২
/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম