ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র, ২ জাসদকর্মী কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ জুন ২০১৬, ২৩:৪৪আপডেট : ২৮ জুন ২০১৬, ২৩:৪৪

কারাগার ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে মামুনুর রহমান (৩৫) ও মাসুদ (৩২) নামের ওই দুই কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে নিয়ে মামুনুর রহমান ও মাসুদ তাদের ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। বিষয়টি আমাদের দৃষ্টিতে এলে সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দুই যুবক দৌলতপুর উপজেলা জাসদের কর্মী বলে দলীয় সূত্রে জানা গেছে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম