আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন তরিকুল

যশোর প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ১৩:৫৭আপডেট : ৩০ জুন ২০১৬, ১৪:২১

যশোরের আদালতে তরিকুল নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী তরিকুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তিনি যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীর আদালতে হাজির হন। এসময় তরিকুল ইসলামের পক্ষে ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।

তরিকুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস জানান, ২০১৫ সালের ১০ অক্টোবর তরিকুল ইসলামসহ বিএনপির জেলা পর্যায়ের শীর্ষ ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ আলী নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে বলা হয়, তরিকুল ইসলামসহ অন্যান্য নেতারা নাশকতা সৃষ্টির পরিকল্পনায় উপশহর পার্কে গোপন বৈঠক করছিলেন। এসময় পুলিশের উপস্থিতিতে তরিকুল ইসলামসহ অন্যান্য আসামিরা পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে কয়েকটি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করে পুলিশ।

প্রসঙ্গত, মামলা রেকর্ডের সময় তরিকুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

এ মামলায় তরিকুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পান। বৃহস্পতিবার মামলাটির নির্ধারিত ধার্য তারিখে তিনিসহ অন্যান্য নেতাকর্মীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। অসুস্থ থাকার কারণে তরিকুল ইসলামের পক্ষে ওই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হলে বিচারক মো. শাজাহান আলী তা মঞ্জুর করেন।

আরও পড়ুন- 

যেভাবে পুলিশের সোর্স হয়ে ওঠে মুছা

জঙ্গি প্রতিরোধে নাগরিক নেটওয়ার্ক গড়ে তুলবে কাউন্টার টেরোরিজম

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান