ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের শ্রী শ্রী রাধা মদন মন্দিরের গোসাঁই শ্যামানন্দ দাসকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার ভোর রাতে ওই মঠের সভাপতি সুবল চন্দ্র দাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গোসাঁই (সেবায়েত) শ্যামানন্দ দাস হত্যাকাণ্ডের ঘটনায় একজন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কাস্টসাগড়া গ্রামের শ্রী শ্রী রাধা মদন মন্দীরের গোসাঁই শ্যামানন্দ দাসকে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা।
/জেবি/
আরও পড়তে পারেন : গুলশান হামলা: শ্রীলঙ্কার দুই নাগরিক জীবিত উদ্ধার








