কুষ্টিয়ায় ভিজিএফ’র চাল নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৮

কুষ্টিয়া প্রতিনিধি
০২ জুলাই ২০১৬, ১৮:০৬আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৮:০৬

কুষ্টিয়ায় ভিজিএফ’র চাল নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৮

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফর চাল দেওয়া নিয়ে সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় মজিবর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে শনিবার দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ করেন।

আহতরা হলেন- রিমন (২৫), বিল্লাল (১৫), তুফান (১৬), মজিবর প্রামাণিক (৬০), তসলিমা (৩৬) ও রাবেয়া খাতুন (৪৮)।এরআগে শুক্রবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রহিমপুর গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই গ্রামের মজিবর রহমানের প্রতিবন্ধী ছেলে আমান (৪০) মরিচা ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল আনতে যান। চাল বিতরণকারীরা আমানকে সারাদিন বসিয়ে রেখে বিকেলে চাল না দিয়ে তাড়িয়ে দেয়। বিকেলে খালি হাতে বাড়ি ফিরে গেলে আমানের পরিবারের লোকজন ক্ষুব্ধ হয় এবং ভিজিএফের চাল বিতরণকারীদের গালমন্দ করে। গালমন্দের খবর শুনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাল বিতরণকারী মসলেম সর্দারের নেতৃত্বে ৫ জন (রাজ্জাক, রাজিব, সজিব, শরিফুল ও টেগু) মজিবর রহমানের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা মজিবর রহমানের বাড়ির লোকজনকে বেধড়ক মারধর করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় মজিবর রহমান বাদী হয়ে শনিবার দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ করেন।

সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান চাকলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় দুপুরে মজির রহমান থানায় অভিযোগ করেছেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম