পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত টানা ৬ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন মাস্টার মীর লিয়াকত হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা বন্দরে কোনও মালবাহী ট্রেন ৬ দিন প্রবেশ করবে না। এমনকি ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনও সাধারণ ছুটির আওতায় পড়বে।
/জেবি/টিএন/
আপ: এইচকে
আরও পড়ুন: ঈদে ঢাকা-আরিচা মহাসড়কে লক্কর-ঝক্কর ও রং-চং মাখানো যানবাহনের দাপট








