সাতক্ষীরায় পুরোহিত হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর, গ্রেফতার ২

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ জুলাই ২০১৬, ১৫:২১আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৫:২৩

সাতক্ষীরায় পুরোহিত হত্যাচেষ্টা মামলা ডিবিতে হস্তান্তর, গ্রেফতার ২ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৫০) কুপিয়ে হত্যা চেষ্টা মামলাটি সাতক্ষীরা সদর থানা থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হককে। এদিকে এ ঘটনায় ডিবি পুলিশ রবিবার রাতে দুজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার ধুলিহর গ্রামের জাহিদুর রহমান ও ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের নুর বাশার। তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এদিকে পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছে হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান পরিষদের নেতারা।
উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। শনিবার ভোররাত ৪ টার দিকে ৬-৭জন দুর্বৃত্ত মুখে কাপড় পেঁচিয়ে মন্দিরের পাহারাদার ইউনুস ও বাবুকে বেঁধে ফেলে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘুমিয়ে থাকা পুরোহিতকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অপারেশন থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকার বক্ষ্যব্যাধি হাসপাতালে নেওয়া হয়।  সর্বশেষ পাওয়া তথ্যে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে। এ ঘটনায় ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদ সাধু বাদী হয়ে শনিবার গভীর রাতে সদর থানায় মামলা করেন।

 আরও পড়ুন:  সাতক্ষীরায় পুরোহিতকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম