ঝিনাইদহে বোমার আঘাতে ইউপি সদস্য আহত

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ জুলাই ২০১৬, ২৩:১৪আপডেট : ০৫ জুলাই ২০১৬, ২৩:১৭

ঝিনাইদহ ঝিনাইদহের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে দুবৃর্ত্তদের ছোড়া বোমার আঘাতে আতিকুর রহমান (৪৫) নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন। আহত আতিকুরের বাড়ি মহারাজপুর ইউনিয়নের ৩নং কেশবপুর গ্রামে। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আতিকুর নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাজারের রশিদ ঠিকাদারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন। এসময় ৩ জন  দুবৃর্ত্ত মোটরসাইকেলে এসে পর পর ৩ টি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার আঘাতে আতিকুর আহত হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়েছি। সেখানে গিয়ে  বিস্তারিত জেনে পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম