যশোরে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
০৬ জুলাই ২০১৬, ২২:১৪আপডেট : ০৬ জুলাই ২০১৬, ২২:১৯

যশোর যশোরে নাদিম হোসেন অমিত (১১) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।নিহতের  পরিবার এটিকে ‘আত্মহত্যার ঘটনা’ বললেও পুলিশ বলছে ‘রহস্যজনক’।
নাদিম হোসেন শহরের বারান্দী মোল্লাপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
শিশুটির মামা জামাল শেখ জানান, মাসখানেক আগে অমিতের পা ভেঙে যায়। বুধবার সকালে সে ওই অবস্থায় বাড়ির বাইরে বের হলে তার মা বকা দেয়। এরপর সকাল নয়টার দিকে নিজ ঘরে তার লাশ ঝুলতে দেখা যায়।
তার দাবি, মায়ের বকুনিতে সে অভিমানে আত্মহত্যা করেছে।
তবে কোতোয়ালী থানার এসআই আলী আকবর বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কাজল মল্লিক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন: রংপুরে বাসচাপায় সেনাসদস্য নিহত 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম