খুলনা কারাগার চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

খুলনা প্রতিনিধি
০৯ জুলাই ২০১৬, ২২:৫৩আপডেট : ০৯ জুলাই ২০১৬, ২৩:৩২

খুলনা খুলনা জেলা কারাগারের অফিস চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা কারাগারের সুপার মো. কামরুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে কারাগারের অফিস চত্বরের সামনে হঠাৎ করে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া কারাভ্যন্তরের প্রধান গেইট সুরক্ষিত ছিল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ পরিদর্শন করে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের কিছু আলামত উদ্ধার করেছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুন রাতে জেলা কারাগারের জেলার মো. জান্নাতুল ফরহাদের সরকারি বাস ভবনের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া গত ১৬ মে জেলা কারাগারের সুপার মো. কামরুল ইসলামের বাসভবন চত্তরে তার সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।  এসব ঘটনায় মামলা এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েতসহ কয়েকজনকে  গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ভোটার হতে যাচ্ছেন সাবেক ছিটমহলবাসীরা, রবিবার থেকে তথ্য সংগ্রহ শুরু 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক