ঝিনাইদহে নারীকে দুর্বৃত্তদের ধর্ষণ, আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ০৫:২৬আপডেট : ১২ জুলাই ২০১৬, ০৫:৪৭

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।রবিবার দিবাগত রাতে কালীগঞ্জের ফয়লা গোরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার ভোরে স্বামী পরিচয়দানকারী রাজন আলী থানায় অভিযোগ দিলে এর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পায়েল (৪০) ও জহুরুল (৪২) নামের দুই ধর্ষণকারীকে আটক করে। গৃহবধূ এখনো নিখোঁজ।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, তিনি ঘটনা জানার সঙ্গে সঙ্গে ধর্ষিতা গৃহবধূকে উদ্ধার ও ধর্ষণকারীদের আটকের জন্য অভিযান শুরু করেছেন।

অভিযোগকারী স্বামীকে পুলিশ: সবাইএখনঘুমাচ্ছে, পরে আসেন

এদিকে ধর্ষিতা গৃহবধূর স্বামী পরিচয়দানকারী রাজন আলী জানান, স্থানীয়দের পরামর্শ অনুযায়ী ঘটনাটি পুলিশকে জানাতে কালীগঞ্জ থানায় এলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে থানা থেকে বের করে দিয়ে বলেন, ‘সবাই এখন ঘুমাচ্ছে, পরে আসেন।
পরে রাজন গোরস্থানপাড়া মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্টুর সহযোগিতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কাছে এসে ঘটনা জানান। তিনি পুলিশকে খবর দেন এবং দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করতে বলেন।

কালীগঞ্জ থানার এসআই ইমরান আলম জানান, এক যুবক ভোরে এসে তার স্ত্রীকে ধর্ষণের কথা বলেছিলেন। কিন্তু অপেক্ষা করার কথা বলতেই নাকি সে দৌড়ে পালিয়ে যায়। এ কারনে সেন্ট্রিতে থাকা কনস্টেবল কাউকে কিছু জানাননি।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, ‘সকালে আমি ঘটনা জানার সঙ্গে সঙ্গে  থানা পুলিশকে যতো দ্রুত সম্ভব আসামি আটক ও ধর্ষিতাকে উদ্ধারের নির্দেশ দিয়েছি।

/এইচকে/

আরও পড়ুন: সীতাকুণ্ডে অস্ত্রসহ ৪ আনসারুল্লাহ সদস্য গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম