ভাইকে ভোট না দেওয়ায় রাস্তা থেকে ইট তুলে নিলেন আ.লীগ নেতা

সাতক্ষীরা প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ১২:৫৫আপডেট : ১২ জুলাই ২০১৬, ১২:৫৬

সম্প্রতি শেষ হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভাইকে ভোট না দেওয়ায় রাস্তা থেকে ইট তুলে নেওয়ার অভিযোগ ওঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পায়রা ডাংগা গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, ইউপি নির্বাচনে শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের টিকিট পেয়ে হাতপাখা মার্কায় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন ইমাদুল ইসলাম। নির্বাচনে হারের পর তার ভাই আওয়ামী লীগ নেতা ওবায়দুল হোসেন মানি রাস্তার সোলিংয়ের ইট তুরে নিয়ে যান।

এলাকাবাসী আরও জানায়, ওবায়দুল শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঈদের সপ্তাহ খানেক আগে তিনি এ ইট খুলে নিয়ে যান বলে জানান এলাকাবাসী।

তারা আরও জানায়, পায়রা ডাংগা মোল্যা পাড়ার প্রায় ৩০০ ফুট রাস্তার কয়েক হাজার টাকার ইট তুলে নিয়ে যায় তিনি। এতে বাধা দেওয়ার এলাকাবাসীকে নাশকতা মামলায় জড়ানোরও হুমকি দেন ওবায়দুল।

এ ব্যাপারে স্থানীয় ১নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওবায়দুল ও আমি (মেম্বর) একই দল করি, বিধায় আমায় কিছুই বলার নেই।’

ওবায়দুল ইট তুলে নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘রাস্তার ইটগুলো পুরনো ছিল। নতুন ইট দিয়ে সংস্কার করতে আগেরগুলো তুলে নেওয়া হয়েছে।’

রাস্তা থেকে ইট তুলে নেওয়ায় এলাকাবাসী চলাচল করতে চরম দুর্ভোগে পড়েছেন। এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম