বেনাপোলে বিপুল বিদেশি মুদ্রাসহ ২ ব্যক্তি আটক

বেনাপোল প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ১৪:২১আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৪:৫১

বেনাপোলের কাস্টমসে তল্লাশি চৌকি অতিক্রমের সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ ভারতগামী দুই ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা।  বৃহস্পতিবার সকালে বেনাপোলের নোম্যান্সল্যান্ড তল্লাশি চৌকি থেকে তাদের আটক করা হয়।

জব্দ টাকাসহ শুল্ক বিভাগের কর্মকর্তারা

বেনাপোল চেকপোস্ট কাস্টমস সহকারী পরিচালক (শুল্ক গোয়েন্দা) গোলাম রসুল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পাসপোর্টধারী ওই দুই ভারতযাত্রীরা হলেন, ঢাকার কাপতাইন বাজার এলাকার মোখলেসুর রহমান (৩৭) ও খিলগাঁওয়ের ১৩/১ পশ্চিম নন্দীপাড়া বাজার মসজিদ রোড এলাকার খায়রুল ইসলাম (৩৮)।

কাস্টমস সূত্র জানান, ওই পাসপোর্ট যাত্রীরা সকালে বেনাপোল পৌঁছে অভিবাসন ও শুল্ক দফতরে তাদের পাসপোর্টের কাজ শেষ করে ভারতে প্রবেশের অপেক্ষায় ভারত-বাংলাদেশ নোম্যান্সল্যান্ডের লাইনে দাঁড়িয়ে ছিল। এমন সময় গোপন সংবাদ পেয়ে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাদের দু’জনকে আটক করে কাস্টমসে নিয়ে আসেন।

আটক দুই ব্যক্তির পাসপোর্ট ও বিপুল বিদেশি টাকা

পরে তাদের দেহ তল্লাশি করে খায়রুল ইসলামের কাছ থেকে ১১ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের কুয়েতি দিনার ও ২০০ মার্কিন  ডলার এবং অন্যজন মোখলেসুর রহমানের কাছ থেকে ৪ লাখ ৯৬ হাজার ৩০০ টাকা মূল্যের বাহরাইনের ১ হাজার ৯২৫, আফ্রিকার ৩ হাজার, ৩৮০ কুয়েতি দিনার, ভারতীয় ৯২ রুপি ৯২ ও বাংলাদেশি ২ হাজার ৫৫০ টাকা পাওয়া যায়।

গোলাম রসুল মিয়া জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থার নেওয়া জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

/এইচকে/

আরও পড়ুন: কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুর ওপর হামলাকারী গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান