কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুর ওপর হামলাকারী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ১২:১৮আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৩:৫৯

কক্সবাজার শহরে বৌদ্ধ ভিক্ষু উথেনদিতা মহাথেরোর ওপর হামলার ঘটনায় হামলাকারী মংঅং রাখাইনকে বান্দরবানের লামা থেকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মংঅং রাখাইন হামলার পরপরই মিয়ানমারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

কক্সবাজারে বৌদ্ধ ভিক্খুর ওপর আক্রমণ

প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের উইমাচারা বৌদ্ধ বিহারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে উথেনদিতা মহাথেরো (৫০) বৌদ্ধ ভান্তকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারই অনুসারীদের একজন মংঅং রাখাইন।

ঘটনার পর স্থানীয়রা উথেনদিতাকে উদ্ধার করে সকালেই কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসা দিতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

/এইচকে/

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে শেল্টার হোমে!

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী