চুয়াডাঙ্গায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ জুলাই ২০১৬, ১১:৫৮আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৩:৪০

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী তাহমিনাকে (১৯) গলা কেটে হত্যা করেছে স্বামী আকাশ ওরফে মিঠু। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে । এ ঘটনায় পুলিশ মিঠুকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত তাহমিনা খাতুন মোহাম্মদজুম্মা গ্রামের সবেদ আলী মেয়ে।  
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, গত ৮-৯ মাস আগে তাহমিনার বিয়ে হয় আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা কুঠিপাড়া গ্রামের  আকাশ ওরফে মিঠুর (২২) সঙ্গে। মিঠু ঘরজামাই হিসেবে তার শ্বশুর বাড়ি মোহাম্মদজুম্মা গ্রামে থাকতো। সে প্রায়ই তাহমিনাকে যৌতুকের জন্য নির্যাতন করতো। তাহমিনার এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর সে সম্প্রতি সাবেক স্বামীর কাছ থেকে দেনমোহরের ৭০ হাজার টাকা পায়। গত রাতে দ্বিতীয় স্বামী মিঠু সেই টাকা তাকে দিতে বললে তাহমিনা তা দিতে অস্বীকার করে। এতে মিঠু ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ শুক্রবার সকালে  তিয়রবিলা কুঠিপাড়ার নিজ বাড়ি থেকে মিঠুকে আটক করে। 

আরও পড়ুন: গোপালগঞ্জে দুই মাদ্রাসা ছাত্র আটক

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম