দামুড়হুদার চার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১৪:৩০আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৪:৩০

দামুড়হুদার চার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথগ্রহণ করেছেন। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের এবং দামুড়হুদা উপজেলা পরিষদ মিলনায়তনে সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সায়মা ইউনুস চেয়ারম্যানদের এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান সদস্যদের শপথবাক্য পাঠ করান। চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

শপথগ্রহণকারী চেয়ারম্যানরা হলেন, দামুড়হুদা সদরে শরিফুল আলম মিল্টন, জুড়ানপুরে সোহরাব হোসেন, কুড়ুলগাছীতে এনামুল করিম শাহ ইনু ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে খলিলুর রহমান ভুট্টো।

উল্লেখ্য, গত ২৮ মে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছী ও দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

জামালপুরের ৩ রাজাকারের ফাঁসি, ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম