গাছে গাছে মাটির পাত্র, পাখির অভয়াশ্রম হলো উপজেলা পরিষদ চত্বর

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১৯:১১আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৯:১৪

গাছে গাছে মাটির পাত্র (ভাঁড়) বেঁধে দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গবেষণা প্রতিষ্ঠার বারসিক ও শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সহায়তায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করেন। গাছে গাছে মাটির পাত্র, পাখির অভয়াশ্রম হলো উপজেলা পরিষদ চত্বর

পরে প্রাণিবৈচিত্র্য রক্ষায় উপজেলা পরিষদ চত্বরের গাছে গাছে ১৫০টি মাটির ভাঁড় বেধে দেন শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্যরা।

পরে উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণার মূল উদ্যোক্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী জানান,  নানা কারণে পাখির আবাসস্থল কমে যাচ্ছে। কিন্তু পাখিসহ প্রকৃতির প্রতিটি প্রাণই আমাদের জন্য অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা চত্বরকে পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির কাজটিও সম্পন্ন হবে।

শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আহবায়ক আসাদুল ইসলাম জানান, সদর উপজেলা পরিষদ চত্বরের বৃক্ষরাজিতে পর্যায়ক্রমে দুই হাজার ভাঁড় বেধে দেওয়া হবে। প্রাণিবৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে উপজেলা প্রশাসনের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

/এইচকে/

/আপ:এআর/

আরও পড়ুন: কুষ্টিয়ায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম