যশোরে দুই পক্ষের ‘গোলাগুলিতে’ অজ্ঞাত যুবক নিহত

যশোর প্রতিনিধি
১৯ জুলাই ২০১৬, ১০:২৩আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১০:২৭

যশোরে দুই পক্ষের ‘গোলাগুলিতে’ অজ্ঞাত যুবক নিহত

যশোরে ডাকাত ও মাদক বিক্রেতাদের মধ্যে গোলাগুলিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শহরের বারান্দীপাড়া ব্রিজের পশ্চিম পাশে ভৈরব নদের ধারে জনৈক বাবুর বাগানে এই গোলাগুলির ঘটনাটি ঘটে।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘রাতে বারান্দীপাড়া এলাকায় ডাকাতদের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ দশ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তদের হটিয়ে দেয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এক রাউন্ড গুলি তার মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে।

থানার ওসি জানান,ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও তিনটি দা উদ্ধার করেছে।

/জেবি/

আরও পড়তে পারেন : ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, অস্ত্র-গুলি-বোমা উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম