‘খুলনায় জঙ্গি দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে’

খুলনা প্রতিনিধি
১৯ জুলাই ২০১৬, ২১:১৭আপডেট : ১৯ জুলাই ২০১৬, ২১:১৯

খুলনায় জঙ্গি দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম মনিরুজ্জামান মনি। তিনি বলেন, খুলনা থেকে চরমপন্থী দমন করেছি। এখন সীমিত সম্পদ নিয়েই জঙ্গি সমস্যারও সমাধান করব। মঙ্গলবার দুপুরে খুলনায় ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি এসএম মনিরুজ্জামান মনি খুলনা রেঞ্জ পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা শেষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, বিভাগের ১০ জেলার পুলিশ সুপার, খুলনা রেঞ্জ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ডিআইজি বলেন, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে খুলনা বিভাগে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভাগের ঝিনাইদহ জেলায় সম্প্রতি ঘটে যাওয়া ৪টি ঘটনা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের সনাক্ত করা হয়েছে।

ডিআইজি আরও বলেন, জঙ্গি কর্মকাণ্ড প্রতিহত করার জন্য বিভাগের প্রত্যেকটি এলাকার কমিউনিটি পুলিশিং ফোরামকে নতুনভাবে সাজানো হয়েছে। গ্রামে গ্রামে ফোরামের সদস্যদের মাঝে লাঠি ও বাঁশি দিয়ে বাহিনী গঠন করা হয়েছে এবং জেলা সদরকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ডিআইজি মনিরুজ্জামান বলেন, জঙ্গিরা এখন প্রত্যন্ত অঞ্চলে পদক্ষেপ নিচ্ছে। ঝিনাইদহ তার একটি উদাহরণ। এ কারণে আমরা গ্রাম পর্যায়ে কমিউনিটি ফোরামকে সক্রিয় করছি। অপরাধীরা অপরাধ সংঘটনের পর দ্রুততার সঙ্গে জনস্রোতের সঙ্গে মিশে যায়। তাই জনতাকেই সম্পৃক্ততার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সহজ হবে।

আরও পড়ুন: ৭ বছর ধরে নিখোঁজ বগুড়ার মাদ্রাসা ছাত্র মাসুদ রানা 

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক