এমপির ভাইয়ের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
২০ জুলাই ২০১৬, ০৯:৪৭আপডেট : ২০ জুলাই ২০১৬, ০৯:৪৭

কুষ্টিয়া কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে হাসান (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উপজেলার তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

হাসান উপজেলার সোনাইকুন্ডি পশ্চিমপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে।

স্থানীয়রা জানায়, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই মিন্টু চৌধুরী ও তার লোকজন চুরির অভিযোগে মঙ্গলবার সকালে হাসানকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। হাসানের অবস্থা খারাপ হওয়ায় সকাল ১০টার দিকে দৌলতপুর থানা পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের ডাক্তার তাকে ভর্তি না করে ফেরত পাঠায়। অবস্থা বেগতিক দেখে পুলিশ তাকে ছেড়ে দেয়। পরে তার লাশ তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে পড়ে থাকতে দেখা যায়।

তারাগুনিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে একটি ভ্যানে করে তাকে তারাগুনিয়া ডাক বাংলো চত্বরে ফেলে দেওয়া হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পায়ে ব্যান্ডেজ ছিল। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে সাংদের ভাই মিন্টু চৌধুরী হাসানকে পেটানোর কথা অস্বীকার করে বলেন, স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে সকালে আমার বাড়ির সামনে নিয়ে আসলে আমি তাকে পুলিশে সোপর্দ করি। আমি কোনও ধরনের মারধর করিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বলেন, হাসান মাদকসেবন ও চুরি করতো। সকালে স্থানীয় লোকজন তাকে ধরে সাংসদের বাড়িতে নিয়ে গিয়ে মারপিট করে। পরে এমপির ভাই মিন্টু চৌধুরী হাসানকে পুলিশের হাতে তুলে দেন। আহত অবস্থায় তাকে পুলিশের পিকআপ ভ্যানে করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠায়।

ওসি আরও বলেন, হাসানের বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে তাকে উন্নত চিকিৎসা না দিয়ে কার নির্দেশে থানা সদর থেকে ৫ কিলোমিটার দূরের তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে রেখে আসা হয় সে ব্যাপারে কিছু জানেন না বলে তিনি সাংবাদিকদের জানান।

আরও পড়ুন: 

নিখোঁজ ২৬২ জনের তালিকায় আছে ডাক্তার, প্রকৌশলী ও পাইলট

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক