কুষ্টিয়ার মিরপুরে মালবাহী ট্রেনের ধাক্কায় তিন বাস যাত্রী আহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল থেকে ওই অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এই ঘটনার পর থেকে ওই রেলক্রসিংয়ের গার্ড রবিউল ইসলাম মোল্লা পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস রাত আড়াইটার দিকে মিরপুর রেল ক্রসিং পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন সেটাকে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ ভেঙে যায়। এসময় বাসে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। তবে বাসটি ফাঁকা থাকায় বড় ধরনের হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
ওই সময় গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানা যায়।
এ ব্যাপারে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই রাস্তা থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে গেটম্যান পলাতক রয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন : সুনামগঞ্জে রিভলবার ও ভারতীয় রুপিসহ আটক ১








