যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের রামহন্দ্রপুর গ্রাম থেকে একটি কষ্টি পাথরের মূর্তিসহ তাহের মোড়ল (৫০)নামে একজনকে আটক করেছে গোড়পাড়ার ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর গ্রামের আমগাছ তলায় অভিযান চালিয়ে তাহেরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কালো রংয়ের একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়।
শার্শা থানা পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, কষ্টি পাথরের মূর্তিসহ তাহেরকে আটক করা হয়েছে। এই কষ্টি পাথরের দাম প্রায় ১০ লাখ টাকা। আটক তাহেরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন : খুলনায় বাঘের হাড়সহ ২ জন গ্রেফতার








