কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাগুনিয়া বাজারের কৈপাল বাদুড়ঝোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল হক শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে কুষ্টিয়া থেকে প্রাগপুরগামী একটি যাত্রীবাহী বাস কৈপাল নামক স্থানে আসলে একটি করিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
চট্টগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
/বিটি/








